নিজ নির্বাচনী কেন্দ্রেই হেরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা কেন্দ্রে ভোট দেন।
ওই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৬০ ভোট।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট।
কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে ১ হাজার ১৭৪টি। এর মধ্যে ২৭টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে।