ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ১৮টি আসনে জয়ের খবর পাওয়া গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের। বিশেষ করে উত্তরবঙ্গ এবং চটগ্রাম বিভাগে জামায়াতের প্রার্থীরা শক্তিশালী অবস্থান তৈরি করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
জয়ী হওয়া ১৮টি আসনের প্রার্থীদের তালিকা নিচে তুলে ধরা হলো:
বিজয়ীদের তালিকা (প্রাথমিক ফলাফল অনুযায়ী): ১. পটুয়াখালী-২: মোঃ শফিকুল ইসলাম ২. চাঁপাইনবাবগঞ্জ-৩: মোঃ নূরুল ইসলাম ৩. কুষ্টিয়া-৩: মোঃ আমির হামজা ৪. কুমিল্লা-১১: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ৫. নোয়াখালী-৫: মোহাম্মদ বেলায়েত হোসেন ৬. চট্টগ্রাম-১৫: শাহজাহান চৌধুরী ৭. চট্টগ্রাম-১৬: মোহাম্মদ জহিরুল ইসলাম ৮. কুমিল্লা-৪: মোঃ আবুল হাসনাত ৯. রংপুর-৫: মোঃ গোলাম রব্বানী ১০. পাবনা-১: মোহাম্মদ নাজিবুর রহমান ১১. রংপুর-২: এ টি এম আজহারুল ইসলাম ১২. বাগেরহাট-২: শেখ মনজুরুল হক (রাহাদ) ১৩. খুলনা-৬: মোঃ আবুল কালাম আজাদ ১৪. মৌলভীবাজার-১: মোহাম্মদ আমিনুল ইসলাম ১৫. নাটোর-১: মোঃ আবুল কালাম আজাদ ১৬. বাগেরহাট-২: শেখ মনজুরুল হক (রাহাদ) ১৭. ঢাকা-১২: মোঃ সাইফুল আলম ১৮. শেরপুর-১: মোঃ রাশেদুল ইসলাম রাশেদ
নির্বাচনী প্রেক্ষাপট জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের বিজয়ী প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই জয়কে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। এবারের নির্বাচনে জামায়াত জোট ১৮০টির কাছাকাছি আসনে প্রার্থী দিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, অনেক ঐতিহ্যবাহী আসনে জামায়াতের প্রার্থীরা বিএনপির প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন।