রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জল মলিয়া বাজারে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আজ সকাল ৭টা ৫০ মিনিটে ঘটনার খবর পেয়ে সেখানে ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছায়। ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে ২ কিলোমিটর দূরে।
ফায়ার সার্ভিস আরও জানায়, বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে যায়। এতে ৪ জন নিহত হন ও একজন আহত হন। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।